স্যাটেলাইট স্টার্টআপের অংশীদার হলো যুক্তরাজ্য ও ভারতী গ্লোবাল

৫ জুলাই, ২০২০ ০১:৪৯  
বেক্সিট ইস্যুতে ইউরোপিয়ান ইউনিয়নের স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম গ্যালিলিওর অ্যাক্সেস হারানো পর যুক্তরাজ্য ওয়ানওয়েব স্যাটেলাইটে যুক্ত হতে চাচ্ছিলো। অবশেষে সেই আশা পূরণ হলো। খবর এনগ্যাজেট। যুক্তরাজ্যের সরকার নেতৃত্বাধীন কনসোর্টিয়াম স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানিটির নিলামে জিতেছে। এর আগে গত মার্চে চ্যাপ্টার ১১ দেওলিয়া ঘোষনা দিয়ে আগ্রহী ক্রেতা খুঁজতে থাকে ওয়ানওয়েব। আগামী সপ্তাহে যুক্তরাজ্যের দেওলিয়া বিষয়ক আদালত বিডের অনুমোদন দেয়, তাহলে যুক্তরাজ্য ও ভারতের ভারতী গ্লোবাল নিজ নিজ ৪৫ শতাংশ শেয়ারের জন্য উভয়কে ৫০০ মিলিয়ন ডলার পরিশোধ করতে হবে। ওয়ানওয়েবের কার্যক্রম পুনরায় শুরু করার জন্য এই বিনিয়োগ করছে তারা। বাকি ১০ শতাংশ শেয়ার ক্রেডিটরদের জন্য বরাদ্দ থাকছে। এই বছরের শেষ নাগাদ ডিলটি নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে সম্পন্ন হতে পারে। ডিবিটেক/বিএমটি